Tuesday, December 4, 2012

ফরেক্স ট্রেডিং এ যে কথাগুলো মনে না রাখলেই নয়

১. একজন ভাল ট্রেডার অবশ্যই নিয়মানুবর্তী হবেন। দিনের কোন সময় এবং কোন পেয়ার ট্রেড করবেন তা ঠিক করে রাখা ভাল। হুট করেই যখন তখন ট্রেড ওপেন করা অনেক সময়ই লসের কারন হয়। যে পেয়ারটি ট্রেড করলে আপনি লাভবান হন শুধু ওই পেয়ারই ট্রেড করুন। যে পেয়ারে আপনার এনালাইসিস ভাল কাজ করে না, সেটা এড়িয়ে যান।

২. যখন আপনার লস হতে থাকবে লট সাইজ কমিয়ে আনুন। কিন্তু আমরা উল্টাটা করি সাধারণত। সারাদিনের লস একবারেই লাভসহ তুলে ফেলতে চাই। কিন্তু শেষ পর্যন্ত লসের পাল্লাই ভারি হয়। যেক্ষেত্রে আমরা একটা ছোট লটের ট্রেডই এনালাইসিস করে প্রফিটে ক্লোজ করতে পারি না, সেক্ষেত্রে বড় লট এ লাভের আশা কিভাবে করি?

৩. অনেক সময় অনেক ট্রেডার প্রফিটে থাকা ট্রেড ক্লোজ না করে একেবারে শেষ পিপটা পর্যন্ত পাবার আশায় বসে থাকে। পরে হঠাৎ করে প্রাইস যখন রিভারস করে তখন আফসোস করতে থাকে, ইস প্রফিটে থাকা ট্রেড লসে ক্লোজ করলাম। কাজেই প্রথম টেক প্রফিট পয়েন্টে প্রাইস পৌঁছা মাত্র অর্ধেক লট প্রফিট নিয়ে ক্লোজ করে দেয়া ভাল। বাকি অংশ যদি কাংখিত পয়েন্টে না গিয়ে ফিরেও আসে আপনার লস হবে না।

৪. খেয়াল রাখুন আজকের বা এই সপ্তাহের সর্বোচ্চ প্রফিট কত পিপস ছিল। কখনই স্টপ লস এর চেয়ে বেশি দেবেন না। তাহলে সপ্তাহ শেষে আপনার লসের পাল্লা ভারি হবে।

৫. যদি আপনি আপনার অধিকাংশ ট্রেড প্রফিটে ক্লোজ করতে পারেন তবেই বড় লটে ট্রেড করুন। যে ছোট লটেই প্রফিট করতে পারে না, সে বড় লটে প্রফিটের আশা করতে পারে না।

৬. যখনই বুঝবেন এন্ট্রি আপনার অনুকুলে হয়নি এবং লাভের সম্ভাবনা লসের চেয়ে কম, তখনি অপেক্ষা না করে শুরুতেই ট্রেড ক্লোজ করে দিন। এক্ষেত্রে আমরা উল্টাটা করি, প্রফিটে থাকা ট্রেড তাড়াতাড়ি ক্লোজ করে দেই আর লসে থাকা ট্রেড ব্যাল্যান্স অর্ধেক বা শেষ হবার আগ পর্যন্ত অপেক্ষা করি।

৭. প্রতিনিয়ত স্ট্রেটেজি পরিবর্তন করবেন না। যে স্ট্রেটেজি আপনাকে প্রফিট দেয় সেটাই আপনার জন্য পারফেক্ট। ওই স্ট্রেটেজি ই আপডেট করে আরও ভাল করার চেষ্টা করুন। অন্য আরেকজনের লাভজনক স্ট্রেটেজি আপনার লসের কারনও হতে পারে। অন্যদের স্ট্রেটেজি দেখে আপনি কিছু পরিবর্তন করে আপনার জন্য লাভজনক স্ট্রেটেজি তৈরি করতে পারেন।

৮. এত লস করবেন না যেন আগামীকাল আর ট্রেড ওপেন করতে না পারেন। যেদিন পরপর তিনটা ট্রেড লস হয়, ওই দিনের জন্য ট্রেড বাদ দিয়ে অন্য কোন কাজ করতে পারেন।

৯. কোন প্রকার এনালাইসিস ছাড়াই, মনে হয়েছে বা আশা করেছিলাম প্রাইস বাড়বে বা কমবে এরকম ধারনা নিয়ে ট্রেড ওপেন করা বিরত থাকুন। একইভাবে শুধু আশা করে লসের ট্রেড দীর্ঘ সময় ধরে রাখাও বোকামি। অন্তত ৪ ঘণ্টার চার্ট দেখে এন্ট্রি দিন।

১০. নিউজ নিয়ে খুব বেশি চিন্তিত হবার কারন নেই। নিউজ পজিটিভ দেখলেই বাই অথবা নেগেটিভ হলেই সেল এমন করে অনেক ট্রেডার লসের সম্মুখীন হন। এজন্য কয়েকটা ব্যাপার খেয়াল রাখা ভাল:
  • যদি ট্রেন্ডের বিপরীতে নিউজ আসে তবে নিউজ দেখে ট্রেড করলে লস হতে পারে। এজন্য প্রায়ই দেখা যায় নিউজের উল্টা প্রাইসের মুভমেন্ট হয়।
  • যদি নিউজ প্রকাশের ১০/১৫ মিনিট আগেই মার্কেট অনেক মুভ করে (২০/৪০পিপস) তবে বুঝতে হবে এই নিউজ আগেই চলে গেছে, এমন অবস্থায় নিউজ ট্রেড আপনাকে লসের সম্মুখীন করতে পারে। এ ব্যাপারটা না বুঝে আমরা অনেক সময় বলি, এতবড় নিউজ গেল কিন্তু কোন প্রভাব পড়ল না!!
১১. আপনার ব্যাল্যান্স অনুপাতে কতটুকু প্রফিট হলেই আপনি ওইদিনের মত ট্রেড ক্লোজ করে দেবেন ঠিক করে রাখুন। ১ সপ্তাহের মধ্যেই ব্যাল্যান্স দিগুন করার মানসিকতা যাদের থাকে, ১ সপ্তাহেই তাদের ব্যাল্যান্স শুন্য হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে।
  • ধরুন, আপনার ব্যাল্যান্স ১০০০ ডলার। এটাকে অর্ধেক করলে হয় ৫০০ ডলার। এবার মাসের মধ্যে ২০ দিন ট্রেডিং ডে ধরলে (৫০০/২০) অর্থাৎ ২৫ ডলার প্রতিদিন আপনার জন্য অনেক ভাল একটা প্রফিট। এভাবে নিয়মিত প্রফিট করতে পারলে মাস শেষে ৫০০+ ডলার লাভ থাকবে। কিন্তু অতিরিক্ত লোভ এবং রিস্ক আপনার মুল ব্যাল্যান্সের ক্ষতি করতে পারে।
১২. ছোট ছোট লসগুলুকে মেনে নিন। ফরেক্সে লস থাকবেই।

১৩. ট্রেন্ডহীন অবস্থায় ট্রেড করা থেকে পারত পক্ষে বিরত থাকুন। এ অবস্থায় ৪ ঘণ্টার চার্ট এ কেন্ডেল দেখে স্কাল্পিং করা যায়।

১৪. যেভাবে ট্রেড করলে, স্টপ লস এবং টেক প্রফিট দিলে আপনার লাভ হয় অইভাবে বারবার এন্ট্রি দিন। অযথা সিস্টেমের পরিবর্তন করার প্রয়োজন নেই। সপ্তাহ শেষে এটাই আপনাকে লাভের মুখ দেখাবে।

১৫. DON’T OVER-ANALYZE.
DON’T PROCRASTINATE.
DON’T HESITATE.
IF YOU DO, YOU WILL LOSE.

(সংগৃহীত)

Saturday, August 25, 2012

ট্রেডার হওয়ার ৫টি ধাপ

ধাপ -১ (অচেতনে অযোগ্যতা)
এটা হল প্রথম ধাপ যখন আপনি ফরেক্স সম্পর্কে জানতে শুরু করবেন। আপনি জানবেন এটা হচ্ছে অর্থোপার্জনের একটা সহজ রাস্তা, কারণ আপনি এটা সম্পর্কে প্রচুর শুনবেন । দুর্ভাগ্যবশত আপনি মনে করবেন এটা সহজ, ঠিক আপনার প্রথম গাড়ি চালানো শিখার ইচ্ছার মত যেটা আপনি মনে করেছেন সহজ হবে , সবচেয়ে বড় কথা আর কত কঠিনইবা হবে?

কিন্তু দুর্ভাগ্যবশত আপনি প্রচুর ট্রেড করবেন এবং প্রচুর রিস্ক নিবেন, ঠিক যেমন আপনি গাড়ির স্টিয়ারিং হুইলের সামনে প্রথম হাত রেখেছিলেন কিন্তু জানেন না আপনি কি করছেন। যখন আপনি একটা ট্রেড করবেন সেটা আপনার বিপক্ষে যাবে, তাই আপনি সেটা ক্লোজ করে বিপরীত ট্রেড নিবেন এবং সেটাও বিপক্ষে যাবে এবং এরকম হতেই থাকবে।

আপনার শুরুর দিকে কিছু প্রাথমিক সাফল্য থাকতে পারে, কিন্তু সেটা হয় আরো খারাপ কারণ সেটা আপনার ব্রেইনকে বলবে যে এটা আসলেই সিম্পল এবং তার ফলে আপনি আরো বেশি রিস্ক নিতে শুরু করবেন।

আপনি আপনার প্রতিটা লস পূরণের জন্য ট্রেড সাইজ দ্বিগুণ করে দিবেন । তাতে মাঝেমাঝে কাজ হয় কিন্তু বেশিরভাগ সময় আপনার একাউন্টের ক্ষতি হবে। আপনি আপনার অযোগ্যতা সম্পর্কে সম্পূর্ণভাবে অন্যমনস্ক থাকবেন।

এই প্রথম ধাপ সাধারণত এক-দু সপ্তাহ স্থায়ী হবে।

ধাপ ২ - সচেতনে অযোগ্যতা
দ্বিতীয় ধাপে আপনি বুঝতে পারবেন এটি আপনি যেমনটি ভেবেছেন তেমন নয় , এখানে আরো বেশি কাজ করতে হবে। আপনি সচেতনভাবে বুঝতে পারবেন যে আপনার রেগুলার প্রফিট করার মত যোগ্যতা বা জ্ঞান নেই।

এখন আপনি ইউএসএ থেকে ইউক্রেন দুনিয়ার বিভিন্ন ওয়েবসাইটে ঘুরা শুরু করবেন , বিভিন্ন সিস্টেম এবং ইবুক দেখবেন , এবং সর্বোপরি Holy Grail খোজ করবেন। এই সময় আপনি হয়ে যাবেন একজন "সিস্টেম যাযাবর "। আপনি একটা method ঠিকমত কাজ করে কিনা ভাল করে না দেখে দিনের পর দিন এবং সপ্তাহের পর সপ্তাহ এই method থেকে ঐ method দেখতে থাকবেন। যখনি আপনি নতুন একটা Indicator দেখবেন আপনি ভাববেন এটাই আপনার পুরো ট্রেডিং পাল্টে দিবে।

আপনি মেটাট্রেডারে expert advisor টেস্ট করতে থাকবেন। আপনি moving averages, Fibonacci lines, support & resistance, Pivots, Fractals, Divergence, DMI, ADX এরকম শতশত ইন্ডিকেটর নিয়ে খেলা করতে থাকবেন শুধু এই আশায় যে আপনার ম্যাজিক সিস্টেম আজই শুরু হবে। আপনি ইন্ডিকেটর দিয়ে সঠিক reversal point খোজার আশায় Top & Bottom ধরার চেষ্টা করবেন। শেষমেষ দেখবেন আপনি পরাজিত ট্রেডের পিছনে ছুটতেই থাকছেন এমনকি আরো ট্রেড যোগ করছেন কারণ আপনি জানেন আপনি সঠিক।

আপনি বিভিন্ন লাইভ চ্যাট রুমে যাবেন এবং দেখবেন অন্যান্য ট্রেডাররা পিপস লাভ করছে । আপনি ভাববেন আপনি কেন পারছেন না। আপনি মিলিয়ন মিলিয়ন প্রশ্ন করতে থাকবেন যার মধ্য কতগুলো এমন প্রশ্ন যে যেগুলো দেখে চ্যাটরুমের অন্যান্য মানুষজন আপনাকে মূর্খ মনে করবে। অবশেষে আপনি এমন সিদ্ধান্তে আসবেন যে ঐসব ট্রেডাররা যারা পিপসের পর পিপস লাভ করছে তারা মিথ্যাবাদী। কারণ আপনি ফরেক্স সম্পর্কে গবেষণা করেছেন, আপনি ঐসব সফল ট্রেডাররা যা জানে তার সবই জানেন, কিন্তু আপনি লাভ করছেন না , তার মানে ঐসব ট্রেডাররা মিথ্যা বলছে। কিন্তু তারা সেখানে দিনের পর দিন আছে এবং তাদের একাউন্ট বৃদ্ধি পাচ্ছে যেখানে আপনার একাউন্ট হ্রাস পাচ্ছে।

আপনি টিন এজার দের মত হবেন। টিন এজারদের সবাই ফ্রি উপদেশ দেয় কিন্তু কেউ শোনেনা। আপনাকেও সবাই উপদেশ দিবে কিন্তু আপনি আপনার মত একগুঁয়ে থাকবেন এবং ভাববেন আপনি সব জানেন। আপনি আপনার মত বেশি বেশি ট্রেড করতে থাকবেন। আপনি অন্যান্য সফল ট্রেডারদের সিগন্যাল ফলো করবেন। কিন্তু যখন সেটা কাজ করবে না তখন আপনি অন্যান্য সিগন্যাল প্রোভাইডার থেকে কিনে সিগন্যাল ব্যবহার করতে চাইবেন। সেটাও আপনার জন্য কাজ করবে না।

আপনি কিছু "গুরু"র কাছে যাবেন যারা আপনাকে প্রফেশনাল ট্রেডার বানিয়ে দিতে রাজী হবে (কিছু ফি এর বিনিময়ে অবশ্যই)। সেই গুরু ভাল হোক বা না হোক আপনি কিছুই পারবেন না কারণ screen time এর কোন বিকল্প নেই, এবং আপনি এখনো মনে করে আছেন আপনি সব জানেন।

এই ধাপ বছরের পর বছর স্থায়ী হতে পারে। প্রকৃতপক্ষে ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অন্যান্য ট্রেডারদের সাথে কথা বলা নিশ্চিত করে এই ধাপ সহজেই ১ বছর থেকে ৩ বছরের কাছাকাছি স্থায়ী হতে পারে। এই ধাপে আপনি নিছক হতাশার কারণেও ফরেক্স ট্রেডিংকে বিদায় জানাতে পারেন।

৬০% এর মত নতুন ট্রেডার প্রথম ৩ মাসেই ফরেক্সকে বিদায় জানাবে, এবং এটি ভাল। একবার ভাবুন, ট্রেডিং যদি এতই সোজা হত তবে আমরা সবাই সহজেই মিলিয়নিয়ার হয়ে যেতাম । অন্য ২০% এক বছরের মত যাবে এরপর হতাশার কারণে অতিরিক্ত রিস্ক নিয়ে তাদের একাউন্ট blow করে দিবে ।

যেটা আপনাকে আশ্চর্য করতে পারে সেটা হল বাকী ২০% ৩ বছরের মত টিকে থাকবে, এবং তারা ভাববে তারা নিরাপদ আছে। কিন্তু ৩ বছর পরেও শুধুমাত্র ৫-১০% চালিয়ে যাবে এবং ধারাবাহিকভাবে লাভ করতে থাকবে।

(বাই দ্য ওয়ে, এইসব ফিগার কিন্তু রিয়েল। এমন নয় যে আমার মাথায় এসেছে আর আমি লিখে গিয়েছি। তাই যখন ৩ বছর হবে তখন ভাববেন না যে এখান থেকে সোজা আপনি সফল হয়ে যাবেন। আমার বহুলোকের সাথে এই ফিগারগুলো নিয়ে তর্ক হয়েছে। মজার ব্যাপার হল তারা কেউ ৩ বছরের বেশি সময় ধরে ট্রেড করছে না। যদি আপনি মনে করেন আপনি ভাল জানেন তাহলে কোন ফোরামে এমন কাউকে প্রশ্ন করুন যে ৫ বছর ধরে ট্রেড করছে। জিজ্ঞেস করুন ১০০% দক্ষ হতে কত সময় লেগেছে। সামান্য ব্যতিক্রম থাকতে পারে কিন্তু আমি এখনো এমন কাউকে দেখিনি। )

অবশেষে আপনি এই ধাপ থেকে উঠে আসতে শুরু করবেন। আপনি সম্ভবত আপনার প্রত্যাশার চাইতেও বেশি সময় এবং অর্থ শেষ করেছেন, ২-৩ টা লাইভ একাউন্ট হারিয়েছেন, কিন্তু এটি এখন আপনার রক্তে।

একদিন আপনি ৩য় ধাপে পৌছাবেন।

 
ধাপ ৩ - ইউরেকা !!
ধাপ ২ শেষের পথে আপনি বুঝবেন সিস্টেমে কোন সমস্যা নেই, যেটা আপনি মনে করেছিলেন। আপনি বুঝতে শুরু করবেন সিম্পল মুভিং এভারেজ দিয়েও টাকা কামানো সম্ভব যদি আপনি সঠিক Money Management প্রয়োগ করতে পারেন। আপনি সাইকোলজি নিয়ে বিভিন্ন ইবুক পড়তে শুরু করবেন এবং ঐসব বইয়ে বর্ণীত বিভিন্ন চরিত্র মেলাতে থাকবেন। অবশেষে ইউরেকা মোমেন্টে এসে পৌছাবেন।

এই ইউরেকা মোমেন্ট আপনার ব্রেইনে নতুন এক সংযোগ তৈরি করবে। আপনি হঠাত বুঝতে পারবেন আপনি কেন, পৃথিবীর কেউ মার্কেটের পরবর্তী ১০ সেকেন্ডে কি হবে সেটা অনুমান করতে পারবেনা, ২০ মিনিট তো পরের কথা।

এই বোধের কারণে আপনি অন্যরা কে কি বলে , এই নিউজ মার্কেটে কি প্রভাব ফেলবে বা ঐ ইভেন্ট কিরকম হবে সেগুলো চিন্তা করা বন্ধ করবেন। আপনি ট্রেড করবেন আপনার নিজস্ব মেথডে।

আপনি শুধু ১টা সিস্টেম নিয়ে কাজ করা শুরু করবেন যেটা আপনার সাথে যায়, আপনি খুশি হতে শুরু করবেন, এবং আপনার লস ডিফাইন করে দেয়া শুরু করবেন।

আপনি আপনার সিস্টেমে ভাল দেখায় এমন প্রতিটি ট্রেড নেয়া শুরু করবেন। যখন খারাপ ট্রেড হয় তখন আপনি আর রাগ করবেন না, কারণ আপনি বুঝবেন এটা আপনার দোষ নয়। আপনি তাড়াতাড়ি ট্রেড ক্লোজ করে দিবেন যখন বুজবেন এটা খারাপ ট্রেড। আপনি বুঝবেন এরপরের ট্রেড অথবা তার পরের ট্রেড হয়ত ভাল হবে কারণ আপনি জানেন আপনার সিস্টেম কাজ করে।

আপনি ট্রেড টু ট্রেড রেজাল্ট দেখা বন্ধ করবেন এবং সাপ্তাহিক রেজাল্ট দেখা শুরু করবেন । কারণ আপনি জানেন ১ টা খারাপ ট্রেড ১টা সিস্টেম কে খারাপ বানায় না।

আপনি হঠাত বুঝবেন ট্রেডিং গেম হচ্ছে শুধু ১টা ব্যাপার নিয়ে , সেটা হল আপনার সিস্টেমের প্রতিটা ট্রেড নেয়ার শৃঙ্খলা এবং দৃঢ়তা, কারণ আপনি জানেন সম্ভাব্যতা আপনার পক্ষেই থাকবে।

আপনি ভাল মানি ম্যানেজমেন্ট , লেভারেজ ইত্যাদি ইত্যাদি সম্পর্কে শিখবেন এবং ১ বছর আগে আপনাকে যারা এই বিষয়ে শিখতে উপদেশ দিয়েছিল তাদের মনে করে মুচকি হাসবেন। আপনি তখন তৈরি ছিলেন না, কিন্তু এখন আপনি তৈরি। ইউরেকা মোমেন্ট তখনই আসবে যখন আপনি বুঝবেন আপনি মার্কেট সম্পর্কে অনুমান করতে পারবেন না।

ধাপ ৪ - সচেতনে যোগ্যতা
আপনি তখনই ট্রেড করছেন যখন আপনার সিস্টেম ট্রেড করতে বলছে। আপনি যত সহজভাবে লাভ করেন তেমন সহজভাবেই লস মেনে নেন। আপনি এখন আপনার উইনিং ট্রেডকে তাড়াতাড়ি ক্লোজ না করে শেষ পর্যন্ত রাখেন । আপনি জানেন আপনার সিস্টেম যতগুলো লস ট্রেড করে তারচেয়ে বেশি লাভজনক ট্রেড করে এবং যখন আপনার ট্রেড লসে যায় তখন আপনি ক্লোজ করে দেন (আগের মত আরো পজিশন এড না করে)।

আপনি এখন এমন এক পর্যায়ে যেখানে বেশিরভাগ সময় আপনার একাউন্ট Break Even হয় (লাভ লস সমান সমান)। হয়ত এই সপ্তাহে ১০০ পিপস লাভ করলেন তো পরের সপ্তাহে ১০০ পিপস লস করলেন। এই পর্যায়ে আপনি টাকা হারাচ্ছেন না, আপনি Break Even করছেন। আপনি এখন জানেন আপনি ভাল ট্রেড গুলোই করছেন এবং চ্যাটরুমে আপনি অন্যান্য ট্রেডারদের সম্মান পাচ্ছেন। আপনাকে এখনো অনেক পথ যেতে হবে এবং যতই আপনি সামনে এগুবেন ততই আপনি লস করার চাইতে লাভ বেশি করবেন।

আপনি দিন শুরু করবেন ২০ পিপস লাভ করে, কিন্তু পরক্ষনেই ৩৫ পিপস লস করবেন কিন্তু আপনার মানসিক অবস্থার কোন পরিবর্তন হবে না কারণ আপনি জানেন যে সে পিপস গুলো আবার ফিরে আসবে। আপনি এখন প্রতি সপ্তাহে ধারাবাহিক লাভ করতে থাকবেন , এই সপ্তাহে ২৫ পিপ্স তো পরের সপ্তাহে ৫০ পিপস এভাবেই যেতে থাকবে।

এই ধাপ ৬ মাস পর্যন্ত স্থায়ী হয়।

ধাপ ৫ - অচেতনে যোগ্যতা
এখন আপনি ড্রাইভিং করছেন। প্রতিদিন আপনি আপনার চেয়ারে বসেন এবং ট্রেড করেন। আপনি এখন সব করেন অচেতনভাবে। আপনি এখন Auto pilot চালাচ্ছেন। আপনি এখন বড় ট্রেড করছেন । দিনে ২০০ পিপস লাভ করা কিংবা ১ পিপ লাভ করা সমান, কোনটাই আপনার কাছে কোন আনন্দ/উচ্ছাস তৈরি করতে পারে না।

আপনি এখন ফোরামে দেখেন নতুনরা চিৎকার করছে "Go Dollar GO" যেন তারা ঘোড়ার রেসে বাজী ধরেছে , এদের মাঝে আপনি অনেক বছর আগের নিজেকে ফিরে পান।

এটা হল ট্রেডিং এর কল্পনারাজ্য। আপনি আপনার অনুভুতি আয়ত্ত করেছেন, এবং আপনি এখন এমন একজন ট্রেডার যার একাউন্ট প্রতিনিয়ত বাড়ছে।

আপনি এখন ট্রেডিং চ্যাট রুম এর স্টার এবং অন্যান্য ট্রেডাররা আপনি কি বলছেন সেটা শোনে। আপনি তাদের প্রশ্নের মাঝে অনেক বছর আগের নিজের করা প্রশ্নগুলোই ফিরে পান। আপনি আপনার মত উপদেশ দিতে থাকেন, কিন্তু জানেন কেউ আপনার উপদেশ শুনবে না, কারণ তারা বেশিরভাগই সেই একগুঁয়ে "টিন এজার"। তাদের কেউ কেউ আপনার অবস্থানে আসবে, কেউ দ্রুত, কেউ দেরীতে। সাধারণত এদের ডজনের পর ডজনই ধাপ ২ অতিক্রম করতে পারবে না, শুধু কয়েকজন বাদে।

ট্রেডিং এখন আপনার কাছে কোন উচ্ছাস/আনন্দের কিছু নয়, বরং কিছুটা বিরক্তিকর, যেমন আপনি আপনার বর্তমান চাকুরী/পড়ালেখা আপনার বিরক্তিকর লাগে তেমনই ট্রেডিংও বিরক্তিকর হয়ে উঠে। আপনি আপনার জব করছেন।

আপনি এখন আপনার সিস্টেম শান দিচ্ছেন কিভাবে কম রিস্কে বেশি প্রফিট আনা যায়। আপনার সিস্টেম পরিবর্তন হচ্ছে না, শুধু দিনের পর দিন ভাল হচ্ছে।

আপনি এখন মাথা তুলে বলতে পারেন "আমি একজন কারেন্সি ট্রেডার", কিন্তু সত্যি বলতে আপনার করতে ইচ্ছা করবে না , কারণ এটা আপনার কাছে অন্য যেকোন জবের মতই লাগবে।

আমার মনে হয় আপনার এই "একজন ট্রেডারের মনের ভিতরের ভ্রমণ" আনন্দদায়ক হয়েছে এবং হয়ত আপনার নিজের কোন পয়েন্ট এখানে খুজে পেয়েছেন।
মনে রাখবেন , শুধুমাত্র ৫% পারবে। এটার কারণ যোগ্যতা নয়, থাকার শক্তি।

তারাই লুজার হয় যারা 'get rich quick' হতে চেয়েছে।

আমি খুশিমনে বলতে পারি যে 'get rich quick' এই আশায় আমিও ট্রেডিং শুরু করেছিলাম , কিন্তু এখন দেখতে পাচ্ছি ট্রেডিং হচ্ছে 'get rich slow'।

আপনি যদি ছেড়ে দিতে চান তবে আপনাকে একটা উপদেশ দিতে পারি -

আপনি নিজেকে জিজ্ঞেস করুন - "আপনি কত বছর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতেন যদি জানতেন শেষে আপনার জন্য বছরে মিলিয়ন ডলার বেতনের একটা চাকরী অপেক্ষা করছে?"
Take care and good trading to you all.

Tuesday, August 14, 2012

কত পিপস স্টপ লস, টেক প্রফিট ব্যবহার করা উচিত?

আপনি কত পিপস স্টপ লস,টেক প্রফিট ব্যবহার করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। আপনার মানি ম্যানেজমেন্ট এখানে মুখ্য ভূমিকা পালন করবে। স্টপ লসের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কতটুকু লস আপনার মানি ম্যানেজমেন্টে কোনরূপ বিরূপ প্রভাব ফেলবে না। উদাহারন, ধরুন আপনার ব্যালেন্স ১০০ ডলার। এক্ষেত্রে আপনি টেক প্রফিট ব্যবহার করতে পারেন ১০ পিপস, অপরদিকে স্টপ লস ব্যবহার করতে পারেন ৩০ পিপস। ০.০১ লটে আপনি ১ ডলারের প্রফিটের বিপরীতে ৩ডলার রিস্ক নিচ্ছেন এখানে। ১:৩ হলো আপনার টেক প্রফিট ও স্টপ লস। আপনি চাইলে কম রিস্ক নিয়েও স্টপ লস সেট করতে পারেন। আমি ব্যক্তিগত ভাবে ১:২ ব্যবহার করি। ১ ডলারের জন্য ২ডলার স্টপ লস।

অনেক ট্রেডার দেখেছি যারা টেক প্রফিট ঠিকই সেট করে কিন্তু স্টপ লস ব্যবহার করে না। ফলশ্রুতিতে দেখা যায় একটা ট্রেড লসের দিকে গেলে নতুন ট্রেড না খুলে আল্লাহ আল্লাহ করা ছাড়া কোন উপায় থাকে না। আমরা লাভ নিতে সবসময় রাজি থাকি। কিন্তু লস নিতেই আমাদের যত আপত্তি।

একটি অর্ডার খোলার আগে সবদিক ভাবুন, মার্কেট বুঝুন, বুঝে শুনে ট্রেড অপেন করুন। তাহলে ইনশেআল্লাহ সবুজ পিপস এর দেখা পাবেন বেশি বেশি :)

স্টপ লস, টেক প্রফিট এর ব্যবহারবিধি ও প্রয়োজনীয়তা

ফরেক্স ট্রেডিং এ স্পট লস এর গুরুত্ব অপরিসীম। আমার ব্যক্তিগত অনেক একাউন্ট এর ইক্যুয়েটি হারিয়েছি স্টপ লস ব্যবহারের অনিহার কারনে। অধিকাংশ ট্রেডার স্টপ লস ব্যবহারের এই অনিহার কারনে তাদের একাউন্ট হারায়। স্টপ লস হচ্ছে ট্রেড লস কমানোর একটি সর্বশ্রেষ্ঠ উপায়। স্টপ লস ব্যবহারের ফলে একটি ট্রেড যদি লসে ক্লোজও হয়ে যায় তারপরও আপনার আরেকটি নতুন ট্রেড খোলার সুযোগ থাকে। অপরদিকে স্টপ লস না থাকলে আপনার সেই সামান্য লটের একটি ট্রেড আপনার একাউন্ট জিরো করে দিতে পারে অনায়েসেই।

অপরদিকে টেক প্রফিট হলো নির্দিষ্ট একটা প্রফিট নিয়ে ট্রেডটি যেন অটোমেটিক ক্লোজ হয়ে যায় সেটি নির্ধারন করে দেওয়া। ফরেক্স মার্কেট সর্বদা উঠানামা করে। সারাদিন কম্পিউটার স্ক্রিনের সামনে চার্ট বসে দেখে ট্রেড করলে বোরড হয়ে যাওয়ার সম্ভবনা থাকে বেশি। এজন্য আপনি চাইলে আপনার ট্রেডটিকে নির্দিষ্ট সংখ্যক পিপস লাভ হলে অটোমেটিক ক্লোজ করার জন্য এটি আপনি ব্যবহার করতে পারেন।

  • স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহারের নিয়ম নিম্নে বর্ণিত হলো। প্রথমে নতুন যে অর্ডার খুললেন সেটাতে সিলেক্ট করে Modify or Delete Order এ ক্লিক করুন। 
  • নিচের মত একটা বক্স আসবে।
  • এখানে আপনি যত পিপস স্টপ লস অথবা টেক প্রফিট সেট করতে চান সেটা সিলেক্ট করে নিচের বড় লম্বা লাল বাটনে ক্লিক করুন।

Wednesday, August 8, 2012

আপনার প্রথম ট্রেড...

  • আমরা ফরেক্স সম্পর্কে অনেক কিছুই জেনেছি। ডেমো অ্যাকাউন্টও ওপেন করেছি। এখন আমরা ট্রেড শুরু করব। কিভাবে আমরা একটি ট্রেড ওপেন করে তা ক্লোজ করতে পারি তা এই আর্টিকেলে আলোচনা করা হবে। মেটাট্রেডারে অ্যাকাউন্টে লগিন করার পর এই স্ক্রীনটি দেখতে পাবেন।
  • EURUSD তে ট্রেড ওপেন করার জন্য "Market Watch" উইন্ডো থেকে EURUSD তে ডাবল ক্লিক করুন।
  • নিচের মত একটি উইন্ডো ওপেন হবে। EURUSD বাই করতে চাইলে "BUY" এ ক্লিক করুন।
  • নিচের মত একটি ট্রেড ওপেন হবে। স্প্রেডের কারনে ট্রেডটি কিছু লসে ওপেন হবে।

  • ট্রেডটি এখন $১ লাভে আছে। এখন আপনার ইকুইটি $৫০০১, কিন্তু ব্যালেন্স $৫০০০. ট্রেডটি ক্লোজ করে দিলে আপনার ব্যালেন্স $৫০০১ হয়ে যাবে। আপনি যদি এখনই ক্লোজ করে দিতে চান, তবে আপনি প্রফিটের ওপর ডাবল ক্লিক করুন।
  • দেখবেন ট্রেড ক্লোজ করার জন্য একটি উইন্ডো ওপেন হবে। হলুদ ক্লোজ বাটনে ক্লিক করুন।
  • ট্রেডটি $১ প্রফিটে ক্লোজ হয়ে গেছে।
  • এখন আপনার নতুন ব্যালেন্স $৫০০১

তথ্যসূত্র- বিডিপিপস।

কিভাবে ডেমো একাউন্ট তৈরি করবেন?

  • ডেমো বা রিয়েল ট্রেড করার জন্য আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে। যেটাকে ফরেক্সের ভাষায় বলা হয় ট্রেডিং টার্মিনাল। অধিকাংশ ব্রোকার মেটাট্রেডার টার্মিনাল ব্যবহার করে। আমাদেরকেও একটি মেটাট্রেডার টার্মিনাল ডাউনলোড করতে হবে। মেটাট্রেডার প্লাটফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
  • ডাউনলোড করার পর আপনার মেটাট্রেডার টার্মিনালটি ওপেন করুন।
  • চলুন এখন একটি ডেমো অ্যাকাউন্ট ওপেন করা যাক।
  • প্রথমে File থেকে Open an account এ ক্লিক করুন।
  • নিচের এই উইন্ডোটি আসবে। এটি ফিল-আপ করুন। তারপর Next এ ক্লিক করুনঃ
  • FXOptimax-Demo2 সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুনঃ
  • ডেমো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন অ্যাকাউন্ট নং এবং পাসওয়ার্ড সংরক্ষন করে Finish এ ক্লিক করুন। 
:: আপনার ডেমো একাউন্ট তৈরি হয়ে গেছে ::

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...